শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি দেশের রিজার্ভ আরও বাড়ল ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। এ সময় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে থেকে ৭ লাখ টনেরও বেশি গম আমদানি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেও আমদানিকৃত গমের চালান নির্ধারিত সময়ে দেশে আসায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, ইকোনমিক অফিসার রিচার্ড রাসমুসেন, খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com