রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬ এর উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের কৃষিবিদ সিটিতে অবস্থিত গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে এর উদ্বোধন করা হয়।

একাদশ শ্রেণি ও তদূর্ধ্ব শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চার দিনব্যাপী এ ক্যাম্পে সারাদেশ থেকে বাছাই করা প্রায় ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারীদের ছয়টি রেজিমেন্টে বিভক্ত করা হয়েছে। আসরের প্রাক্তন সভাপতি ও স্মরণীয় ব্যক্তিদের স্মরণে রেজিমেন্টগুলোর নামকরণ করা হয়- বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সানাউল্লাহ নূরী, এম এ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, আল মাহমুদ ও আবু জাফর সবুজ রেজিমেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) নবনির্বাচিত সভাপতি ড. আলী আফজাল।

ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদীন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক ও উপদেষ্টা সদস্য হাসান মুর্তাজা, সাবেক প্রধান পরিচালক সাইফুল ইসলাম এবং প্রধান পরিচালক ও ক্যাম্পচিফ মুজাহিদুল ইসলাম।

চার দিনব্যাপী এ ক্যাম্পে অংশগ্রহণকারী ডেলিগেটদের জন্য ‘নিজেকে গড়ো’, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু পার্লামেন্ট, মেধা যাচাই এবং মাঠভিত্তিক নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর ‘একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা’-এই পাঁচটি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের মেধা ও মনন বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com