শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র পাঁচ দশক পর বাবার কাটা খাল পুনঃখননে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁ, প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই লোমহর্ষক হত্যার ঘটনা ঘটে। 

নিহত চারজন হলেন— মো. হাবিবুর রহমান (গৃহকর্তা), পিতা- নমির হোসেন। পপি খাতুন (হাবিবুর রহমানের স্ত্রী)। পারভেজ ইসলাম (হাবিবুর রহমানের ছেলে)। সাদিয়া রহমান (হাবিবুর রহমানের মেয়ে)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা অবস্থায় পরিবারের চার সদস্যের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় পুলিশে খবর দেওয়া হয়।

​পুলিশের ধারণা, দিবাগত রাত আনুমানিক ১:৩০-এর দিকে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

​একই পরিবারের চারজনকে এভাবে নির্বিচারে হত্যার ঘটনায় পুরো বাহাদুরপুর গ্রামে শোকের ছায়া ও চরম আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। 

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উন্মোচনে তারা কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com