ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ Logo ন্যাশনাল ইহেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ঢামেকের চিকিৎসককে মারধর, ফারহান ৫ দিনের রিমান্ডে Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু Logo ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার হাওরে ধান কাটা অবস্থায় বজ্রপাতে আলতু মিয়া (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আজ শনিবার দুপুরে উপজেলার ধলার হাওরে তিনি নিহত হন। 

আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহনূর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে খোঁজ-খবর নিয়েছি। নিহত কৃষকের দাফনের যাবতীয় প্রক্রিয়ার জন্য তার পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রতিদিনের ন্যায় সকল কৃষকদের সাথে বাড়ির সামনে ধলার হাওরে চলতি বোরো মৌসুমের ধান কাটতে যান কৃষক আলতু মিয়া। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে স্থানীয় কৃষকরা যে যার মতো বিভিন্ন স্থানে আশ্রয় নেন। এক পর্যায়ে বৃষ্টি থামলে আবারো সবাই ধান কাটতে যান।

এ সময় ধানের জমিতে কৃষককরা আলতু মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। শরীরের বিভিন্ন স্থানে ঝলসানো চিহ্ন দেখে স্থানীয় কৃষকরা নিশ্চিত হন বজ্রপাতে আলতু মিয়ার মৃত্য হয়েছে। পরে পরিবারের লোকজনসহ সবাই কৃষকের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৫:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬