ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ Logo বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের Logo যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার Logo দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিল রূপপুর Logo ডিসেম্বর মাস ঘিরে জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার!

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা কাজ করছিল। অবশেষে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে হঠাৎ কমেছে তেলের দাম।

এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম ১ শতাংশের চেয়েও বেশি কমে ব্যারেলপ্রতি দাম এখন ৯৮ দশমিক শূন্য ৫ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দামও কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমেছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে গত মার্চ মাসে তেলের দাম রেকর্ড পরিমাণে—প্রায় ৫০ শতাংশ বেড়েছিল। সম্প্রতি তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নামে। তবে তা ৯০ ডলারের নিচে নামেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে মার্কিন কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন।

ট্রাম্পের এই মন্তব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বাজারে নতুন আশাবাদ তৈরি করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ

বিশ্ববাজারে কমল তেলের দাম

আপডেট সময় ১২:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬