শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনে নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমণি গাছের বাগানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ডেইল পাড়ার আবুল কালামের ছেলে মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত পাড়ার মো. মজনুর ছেলে মো. আকিব (২০) ও একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীখীল এলাকার আইয়ুব আলীর ছেলে মো. রবিন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, গ্রেপ্তার ৩ ডাকাতকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মূলত গ্রেপ্তার ৩ ডাকাতকে মাদার্শার শফিক, আজাদ ও ইলিয়াস ডাকাতির উদ্দেশ্যে এলাকায় নিয়ে এসেছিল। পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com