শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সৌদিকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের এক হাজার এআইএম-১২০সি-৮ মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক হাজার এআইএম-১২০সি-৮ ক্ষেপণাস্ত্র, ৫০টি আমরাম গাইডেন্স সেকশনসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয় সৌদি আরব।

এদিকে, চলতি মে মাসেই সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদির কাছে ১০ হাজার কোটি ডলারের সমপরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি রিয়াদের সঙ্গে স্বাক্ষরিত হবে বলে আশা করছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে দেশটির আইনসভা কংগ্রেসকে এ বিষয়ে অবহিতও করা হয়েছে।

জানা গেছে, আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প।

সৌদির ক্রাউনপ্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজন বিদিত। ২০১৭ সালে যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, সেবার নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদিকেই বেছে নিয়েছিলেন তিনি।

 সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com