ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল Logo নেপালকে ৩০৬ রানে হারাল ভারত Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার Logo ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ। শনিবার (৩ মে) সকালে উপজেলার দৌলতদিয়ায় জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, জেলে জামাল প্রামাণিক ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। সেখানে বিশাল একটি কাতল মাছ ধরা পড়ে। এরপর তারা মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আছে।

চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জামাল প্রামাণিক ২৮ কেজি ওজনের একটি তাজা কাতল মাছ বিক্রির জন্য মোমিন মন্ডলের আড়তে নিয়ে আসে। এ সময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। এখন মাছটি বিক্রির জন্য মোবাইলে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করবো। কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ছেড়ে দেবো।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন পানি কম। এ কারণে জেলেদের জালে প্রতিনিয়ত বড় আকৃতির মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

আপডেট সময় ১১:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫