সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেড় কিলোমিটারজুড়ে বৈশাখী আল্পনা: বর্ণিল সাজে চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে পহেলা বৈশাখ বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর কাজীর দেউড়ি সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা হয়েছে বৈশাখী আল্পনা, যা এবারের উৎসবে নতুন মাত্রা যোগ করেছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেন। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লতাপাতা, ফুল, পাখি ও লোকজ মোটিফের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।

রবিবার রাতে সার্কিট হাউসে আল্পনা অঙ্কনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, বিভিন্ন রঙে সড়ক সাজানোর মধ্য দিয়ে সমাজের সব ধর্ম-বর্ণের মানুষের ঐক্যের বার্তা তুলে ধরা হচ্ছে।

আমরা আমাদের জীবনকেও এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবে রাঙিয়ে তুলতে চাই। আমাদের এই সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ যারা বসবাস করে, তাদের প্রত্যেকের আলাদা রঙ থাকলেও উৎসব পালনের ক্ষেত্রে আমরা একতাবদ্ধ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com