বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মেহেরপুর সদরে শিশু ধর্ষণ মামলায় রিগান হোসেন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রিগান হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সকাল ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি তার নানাবাড়িতে বেড়াতে এসে একটি দোকানের পাশে খেলা করছিল। এ সময় রিগান তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

এতে শিশুটি রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এই ঘটনায় শিশুর চাচা শাহাবুদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার চলাকালীন দণ্ডপ্রাপ্ত রিগান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আদালতে মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রিগানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com