শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই আলোচনার টেবিলে ইরান-যুক্তরাষ্ট্র, বিশ্বের চোখ ইসলামাবাদে কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি : পানিসম্পদমন্ত্রী আপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : সংস্কৃতিমন্ত্রী বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে মেধাবী শিক্ষার্থী প্রয়োজন: আমানউল্লাহ আমান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীর বিকল্প নেই। বর্তমান প্রজন্মই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই সুশিক্ষা, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঢাকা-২ আসনের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ‘কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ ও সাভারের ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান করা হয়। 

আমানউল্লাহ আমান বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই শিক্ষাক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যথেষ্ট অবদান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালন করে বিএনপির সরকার আধুনিক শিক্ষায় কাজ করছে।

কেবল পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের পাশাপাশি প্রযুক্তিতে দক্ষ হতে হবে। নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিকতা ছাড়া একজন যোগ্য নাগরিক গড়ে ওঠা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের আদর্শ নাগরিক করতে তাদের প্রতি আমাদের সবার সচেষ্ট থাকতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এমপি বলেন, ‘পরীক্ষায় ভালো ফলাফল করে আগামী দিনে কেরানীগঞ্জ থেকে তোমরাই নেতৃত্ব দিবে। ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে তোমাদের মেধাবী শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে হবে। সেজন্য বিদ্যালয়ের শিক্ষক, মা-বাবা ও পরিবারের সবাইকে যোগ্য সন্তান ও ছাত্র-ছাত্রী তৈরীর লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ অনেক বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। যে গণতন্ত্র একবার এনেছেন জিয়াউর রহমান, আরেকবার এনেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর  দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে সর্বশেষ ছাত্রজনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতন্ত্র।

এই অর্জিত গণতন্ত্র আমাদের ধরে রাখতে হবে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গণতন্ত্রকে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে জনগণের অধিকার নিশ্চিত হয় এবং রাষ্ট্র এগিয়ে যায়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।  ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com