শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি : পানিসম্পদমন্ত্রী আপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : সংস্কৃতিমন্ত্রী বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১ বিল পাস

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি বাদশা, সা.সম্পাদক আনিস

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান

টাঙ্গাইলের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ‘টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে সাখওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (১১ এপ্রিল২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের সাবেক সভপতি ও সাধারণ সম্পাদকগণ এবং  উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তাদের নির্বাচিত করেন। পরে সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

১৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি শেখ এনামুল হক, সহ-সভাপতি ফেরদৌস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফিক অপু ও শাহনাজ পারভীন এলিস, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তাবিবুর রহমান তালুকদার, নারী বিষয়ক সম্পাদক মোশ‌রিফা খান লা‌কি, দপ্তর সম্পাদক ওয়ালিদ খান এবং সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাদল।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ড. হারুনুর উর রশিদ, আবু মোহাম্মদ মাছানী, খোরশেদ আলম আকাশ, সুবীর কুমার নাথ, রবিউল ইসলাম, মাহাশরূপা টুবুন এবং খন্দকার আছাব মাহমুদ।

সর্বসম্মত মতামতের ভিত্তিতে গঠিত এ কমিটিতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং টাঙ্গাইলের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com