ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo রাবিতে নবান্ন উৎসব Logo শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার

খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ না লেখার আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

যারা সাংবাদিকতার পেশায় যুক্ত থেকেও জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারীর পক্ষ অবলম্বন করে, তাদের নামের শুরুতে সাংবাদিক না লেখার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি। সেই পোস্টে ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে সাংবাদিক মনে করেন না বলেও উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারেনা!

দীর্ঘ প্রায় এক যুগ বাংলাদেশের মানুষের অধিকারের কথা বিশ্ব দরবারে তুলে ধরা সাবেক এই সাংবাদিক প্রতিটি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন।

উল্লেখ্য, এর আগে সচিবালয়ে জুলাই গণহত্যা নিয়ে সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে বিব্রতকর প্রশ্ন করতে দেখা গেছে বেসরকারি দুটি টেলিভিশনের সিনিয়র দুজন ব্যক্তিকে। যাদের একজনকে ইতোমধ্যে চাকরিচ্যুত ও অন্যজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ না লেখার আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

আপডেট সময় ০৪:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫