মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে এবং তা প্রতি মাসে পর্যালোচনা করা হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না-সে বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতা মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরান কর্তৃক স্টেটে অব হরমুজ জাহাজ চলাচলের বিধি-নিষেধ আরোপ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, সরকার সম্ভাব্য সব উৎস খুঁজে দেশে সব ধরনের তেলের স্বাভাবিকতা অব্যাহত রেখেছে। শুধু তাই নয় বর্তমানে আমাদের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। ডিজেল মজুত ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন এবং ১ লাখ ৩৮ হাজার টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। অকটেন মজুদ আছে ১০ হাজার ৫০০ টন। ৭১ হাজার ৪৩৩ টন নিয়ে এপ্রিলের মধ্যে জাহাজ আসবে। পেট্রোল মজুদ আছে ১৬ হাজার টন। ৩৬ হাজার টন এপ্রিলের মধ্যে আসবে। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই হিমশিম খাচ্ছে। পাকিস্তান ইতোমধ্যে ৫০% পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করেছে। শ্রীলঙ্কা রেশনিং পদ্ধতি চালু করেছে। কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ইতোমধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে।

অর্থাৎ একমাত্র বাংলাদেশি জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক রেখেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও দেশের শিল্প জাত উৎপাদন কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনা করে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। 

তিনি বলেন, কৃষকদের ডিজেল প্রাপ্তির নিশ্চিত করতে সেচ কার্ডের নেয় কৃষি কার্ড প্রদানে জেলা প্রশাসকদের নির্দেশ করা হয়েছে। 

মন্ত্রী জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত অতিরিক্ত বিক্রি রোদে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেল সরবরাহ ও মনিটরিং করার জন্য জেলা বিপিসি মন্ত্রণালয় বিজনেস টিম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকদের সমন্বয়ে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে সভা করা হচ্ছে।

জ্বালানি তেলের পাচার অবৈধ মজুত বন্ধ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহের লক্ষ্যে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ও বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধের লক্ষ্যে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। যার মধ্যে ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে। ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই সব অভিযানে এক কোটি ২৫ লাখ ৩৯ টাকার অর্থদণ্ড আদায় করা হয়েছে।

৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ডিজেল ৩ লাখ ৩৩ হাজার, অকটেন ১০৭ লিটার, পেট্রোল ৩৬ হাজার ৪০৫ লিটার উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com