শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সিলেটে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সিলেটে হামের উপসর্গ নিয়ে চার বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। শিশুটির ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুসে সংক্রমণ ছিল। সোমবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে।

ল্যাব পরীক্ষা শেষে রিপোর্ট এলে হাম কিনা তা নিশ্চিত হওয়া যাবে, বলেন ডা. মাহবুবুর রহমান।

এর আগে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৭ জনের শরীরে হাম ও রুবেলার সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৬ জন (তার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১০ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৯ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com