ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের

ফুটবল ডার্বির আগে ‘অনির্দিষ্ট ঘটনায়’ এক মৃত্যু, আহত ৪৭

পেরুর রাজধানী লিমার আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে একটি ফুটবল ডার্বির আগে আয়োজিত সমাবেশে একটি অনির্দিষ্ট ‘ঘটনায়’ অন্তত একজন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভালেস্কো গণমাধ্যমকে বলেছেন, ‘স্টেডিয়ামে এক দুর্ভাগ্যজনক ঘটনায় ৪৭ জন আহত হয়েছেন… একজন নিহতও হয়েছেন।’

কী কারণে এই হতাহতের ঘটনা তা নিয়ে ভিন্ন রকম তথ্য পাওয়া গেছে। শুরুতে জানা গিয়েছিল, স্টেডিয়ামের দেয়ালের একটি অংশ ধসে পড়েছিল। কিন্তু অ্যালিয়েঞ্জ লিমা ফুটবল দল পরে এক্স-এ পোস্ট করে জানায়, দুর্ঘটনার কারণ ‘স্পোর্টস কমপ্লেক্সের কোনো দেয়াল ধস বা অবকাঠামোগত ত্রুটির কারণে নয়।’

ভালেস্কো বলেছেন, ‘আহতদের মধ্যে ৩৯ জনকে লিমার ভিন্ন ভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।’

দমকল বাহিনীর প্রধান মার্কোস পাজুয়েলো সাংবাদিকদের বলেছেন, ‘সাউদার্ন স্ট্যান্ডের কাঠামোর অবস্থা ভালো। কোনো দেয়াল ধসের ঘটনা ঘটেনি।’

এই ঘটনায় ম্যাচের ওপর কোনো প্রভাব ফেলছে না। ক্লাব ইউনিভার্সিতারিও দে দেপোর্তেস ও অ্যালিয়েঞ্জ পেরুর মধ্যকার ম্যাচটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাতে হবে বলে পেরুভিয়ান ফুটবল লিগ জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

ফুটবল ডার্বির আগে ‘অনির্দিষ্ট ঘটনায়’ এক মৃত্যু, আহত ৪৭

আপডেট সময় ০৪:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬