শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে

রামেক হাসপাতালে হামের উপসর্গে তিনজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। মৃত শিশুর মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও একজন নাটোরের। এ পর্যন্ত হাম নিয়ে ১৪৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ জন শিশু।

 রামেক হাসপাতালে হামে ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং হামে শনাক্ত হয়ে ৩৭৭ জন ভর্তি হয়।

এদিকে, শিশুদের পাশাপাশি প্রাপ্ত বয়স্ক অনেকে হামে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হামে আক্রান্তের সংখ্যা ৭ জন। তবে শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। শনিবার বেলা সাড়ে ১২টায় রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের মধ্যে ১২ জন আইসিইউতে ভর্তি আছে। আইসিইউ সেবার জন্য ৫৬ জন শিশু অপেক্ষায় আছে। হাসপাতালের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com