রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পরপরই তিনি এই ঘোষণা দেন। তবে পুরস্কারের অর্থের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যেই বয়সভিত্তিক ফুটবলে এমন একটি বড় সাফল্য পাওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

জানা গেছে, ক্রীড়া প্রতিমন্ত্রী এদিন কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি অনলাইনে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন। 

বাংলাদেশের এই শিরোপা জয় দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে ধারাবাহিক উন্নতি ভবিষ্যতে জাতীয় দলকেও আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com