ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

ইরানের শত্রুরা ভুল হিসাব করেছে: মোজতবা খামেনি

ফার্সি নববর্ষ বা নওরোজ এবং ঈদুল ফিতর উপলক্ষে ইরানে জনগণ ও দেশটির শত্রুদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল যে এক বা দুই দিনের হামলার পর ইরানের জনগণ সরকারকে উৎখাত করবে, কিন্তু এটি ছিল একটি ‘মারাত্মক ভুল হিসাব’।”

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ‘এই যুদ্ধ শুরু করা হয়েছিল এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে যে, যদি শাসকগোষ্ঠীর শীর্ষ নেতা এবং কিছু প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব শাহাদাত বরণ করেন, তবে তা আমাদের প্রিয় জনগণের মনে ভয় ও হতাশা সৃষ্টি করবে… এবং এর মাধ্যমে ইরানকে শাসনাধীনে আনা ও পরবর্তীতে একে খণ্ড-বিখণ্ড করার স্বপ্ন বাস্তবায়িত হবে।’

তিনি বলেন, ‘ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উৎসের সমস্ত পার্থক্য সত্ত্বেও ইরানিদের মধ্যে একটি অদ্ভুত ঐক্য গড়ে উঠেছে, অপরদিকে “শত্রুপক্ষের মধ্যে একটি ফাটল দেখা দিয়েছে”।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে পড়েছে। আমি এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই। বিশেষ করে সারা বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।’

গত জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে ‘অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক সমস্যার’ কারণে এটি দেশের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছিল।

মোজতবা খামেনি নতুন সৌর বছরকে “জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর” হিসেবে অভিহিত করেছেন।

তুরস্ক ও ওমানকে লক্ষ্য করে হামলা ইরান জড়িত নয় উল্লেখ করে খামেনি আরও বলেন, ‘তুরস্ক ও ওমানে সাম্প্রতিক হামলা কোনোভাবেই ইরানের সশস্ত্র বাহিনী বা তার মিত্র গোষ্ঠীগুলো পরিচালরা করেনি। এগুলো ছিল ইরানের শত্রুদের দ্বারা প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ঘটানো মিথ্যা অজুহাতের ঘটনা।’

এছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের যুদ্ধ বন্ধ করার আহ্বান এবং মধ্যস্ততা করতে প্রস্তুত বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি বলেন, ‘আমরা আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশীদের খুব কাছের বলে মনে করি। আমি আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশ, আফগানিস্তান ও পাকিস্তানকে একে অপরের সঙ্গে আরও ভালো সম্পর্ক স্থাপন করার আহ্বান জানাচ্ছি… এবং আমি নিজেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।’

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

ইরানের শত্রুরা ভুল হিসাব করেছে: মোজতবা খামেনি

আপডেট সময় ১১:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬