ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন‌্য বাংলাদেশের প্রার্থীতার জন্য রাশিয়ার সমর্থন চে‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার  রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রতিমন্ত্রীর সাক্ষা‌তে এ‌লে তি‌নি এই সমর্থন চান।
 
রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান। তি‌নি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আস্থা প্রকাশ করেন। 

প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। তিনি  উল্লেখ করেন,  জ্বালানি, বাণিজ্য,  বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ অভিবাসন  ক্ষেত্রে অংশীদারিত্ব আরও প্রসারিত হচ্ছে। 

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়ারসঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন। 

প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থীতার জন্য রাশিয়ার সমর্থন কামনা করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করে।   

দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং পারস্পরিকভাবে লাভবান  অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বৈঠকটি শেষ হয়।

বাংলা৭১নিউজ/এলিস
Tag :

যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬