ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত পরিকল্পনা করলেন ভিন্ন। তারা বিরতি দিয়ে নয়, একবারে জয় তুলেই ইফতার টেবিলে বসার পরিকল্পনা করলেন। সে হিসেবে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্রেফ টি-টোয়েন্টি খেললেন তারা দু’জন। তাতেই মাত্র ১৫.১ ওভারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিলো বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে দলটি। রানা নেন ৫ উইকেট। পাকিস্তান ৩০.৪ ওভারে অলআউট হলো মাত্র ১১৪ রানে। যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর।

জবাব দিতে নেমে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে টাইগাররা। ম্যাচ জিতে নিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। হাতে বাকি ছিলো ৩৪.৫ ওভার।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

আপডেট সময় ০৬:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬