বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বাছির জামাল।

মঙ্গলবার (১০মার্চ) সাংবাদিক তাকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের স্বার্থে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাছির জামালকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে এতদিন বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলাচ্ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এম আব্দুল্লাহ। বাছির জামাল তারই স্থলাভিষিক্ত হলেন।

জ্যেষ্ঠ সাংবাদিক বাছির জামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com