শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ঘুমের মধ্যে মারা গেলেন অভিনেতা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর। সোমবার ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ঘুমের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে তমাল রায়ের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লেখেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।”

জানা গেছে, সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও আজ সোমবার সকালে সাড়া পাওয়া যাচ্ছিল না অভিনেতার। এতে পরিচারিকার সন্দেহ হয়। তিনি ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না মিললে তড়িঘড়ি চিকিৎসককে ডাকা হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকে প্রয়াত হন অভিনেতা। ঘুমের মধ্যে হৃদরোগে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, এর আগে বাইপাস সার্জারি করা হয়েছিল তমালের। বসানো হয়েছিল পেস মেকার। এছাড়া নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ফলে অভিনয়ে দেখা যাচ্ছিল না।

অনেকদিন ধরে টলিউডে তমাল রায়। থিয়েটারেও দাপট ছিল তার। কাজ করেছেন সিনেমায়। তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিশ্বর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’, ‘অ্যামাজন অভিযান’।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com