বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

তিশা কাণ্ডে ‘সুষ্ঠু বিচার’ চাইলেন অথৈ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত দুই মুখ তানজিন তিশা ও সামিয়া অথৈ। তবে এবার অভিনয়ের রসায়ন নয় বরং শুটিং সেটে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ালেন এই দুই অভিনেত্রী। সামিয়া অথৈকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক মর্যাদা রক্ষা ও ‘সুষ্ঠু বিচার’ দাবি করেছেন অথৈ।

এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে অথৈ দাবি করেন, শুটিং সেটে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ড্রাইভার দেখেছে, উনি আসলে সেটে ঢোকার আগে গাঁজা খেয়ে ঢুকেছেন। ড্রাইভারে ভাষ্য অনুযায়ী, উনি যখন আমাকে মারার সিনটি করতে আসছিলেন, তার ঠিক আগ মুহূর্তে ফোনের মধ্যে চিৎকার চেঁচামেচি করছিলেন।’ 

বিনা কারণে এমন আচরণের বিচার চেয়ে সামিয়া অথৈ ইতোমধ্যে অভিনয় শিল্পী সংঘের দারস্থ হয়েছেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘গাঁজা বা অন্য কিছু খেয়ে উনি এসেছিলেন কি না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার; কিন্তু কর্মক্ষেত্রে অন্য একজন আর্টিস্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তো অন্যায়। আমি শিল্পী সংঘের নেতা নাসিম আহমেদ অপু ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানিয়েছি।’

তার কথায়, ‘ আমি ওনাকে বলেছি যে, আমরা সবাই শিল্পী। আমাদের প্রত্যেকের সম্মান আছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপু ভাই আমাকে লিখিত বিবৃতি দেওয়ার পরামর্শ দিয়েছেন, আমি দ্রুতই তা জমা দেবো। বড় কোনো আর্টিস্টের ভুলে যদি কেউ ব্যথা পায়, তবে সাধারণত তারা এসে খোঁজ নেন।’

শুটিং সেটের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে অথৈ আরও বলেন, ‘ আমি নিজেও জুনিয়রদের সাথে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করি। কিন্তু সেদিন চরিত্রের প্রয়োজনে আঘাত করার পর তিশা আপু একবার দুঃখ প্রকাশ তো করেনই নি, উল্টো আমাকেই সরি বলতে বলেছেন। আমার মনে হয় ওনার বোঝা উচিত ছিল কাকে সরি বলা উচিত। আমি বিষয়টি ওনার ওপরই ছেড়ে দিলাম। উনি যদি নিজের ভুল বুঝতে পারেন, তবে কোনো একদিন নিজেই এসে আমাকে সরি বলবেন।’

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com