বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জগৎ এখন আবর্তিত হচ্ছে একরত্তি কন্যা ‘দুয়া’কে কেন্দ্র করে। মা হওয়ার পর জীবনের প্রতিটি মুহূর্ত এখন নতুনভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী। ক্যারিয়ার ও সংসার দুই নৌকায় পা রেখে পথচলা অনেক তারকার জন্য কঠিন হলেও, দীপিকা এই মুহূর্তে নিজের মাতৃত্বকে দিয়েছেন সর্বোচ্চ অগ্রাধিকার। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার একটি পোস্ট নেটিজেনদের বেশ অবাক করেছে। ইনস্টাগ্রামে দীপিকা লিখেছেন, ‘আমি আসলে আমার সন্তানকে এতটাই ভালোবাসি যে চাই না অন্য কেউ তার দেখাশোনা করুক।’ 

তাকে ছাড়া বাঁচতেই পারি না উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘যদিও আমার নিজের জন্য একটা ছোট্ট বিরতির খুব দরকার, কিন্তু তাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারি না। ২৪ ঘণ্টাই আমার সন্তানের সঙ্গে থাকা প্রয়োজন।’

কন্যাসন্তান জন্মের পর মাতৃত্বের স্বাদ পূর্ণরূপে উপভোগ করতে বেশ কয়েকটি বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। তার বদলে ‘স্পিরিট’ সিনেমায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে এবং ‘কল্কি ২’ সিনেমায় যুক্ত হয়েছেন সাই পল্লবী। 

তবে ভক্তদের জন্য খুশির খবর হলো, পর্দায় ফিরতে খুব বেশি সময় নিচ্ছেন না তিনি। এদিকে চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘কিং’। এই ছবিতে আবারও শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। দীপিকা ছাড়াও এই সিনেমায় রয়েছেন সুহানা খান, রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের মতো একঝাঁক তারকা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com