ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘আওয়ামী অরাজকতা বিএনপির ওপর চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে জামায়াত’ Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পুলিশের ভেতর অস্বস্তি, দুই কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা Logo সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্য গুরুত্ব পেয়েছে Logo “শৃঙ্খলায় জিরো টলারেন্স: অপরাধ দমনে প্রধানমন্ত্রীর কড়া বার্তা” Logo গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট Logo শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহতের তথ্য মিলেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।

রোববার (১ মার্চ) রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সে সময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এসময় বিস্ফোরণে সালেহ আহমেদ নিহত হন।

মাহবুব আলম চৌধুরী বলেন, সেখানের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সালেহ আহমেদ ইফতার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি খাদ্য-পানীয় সরবরাহের কাজে বের হন। তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। তার সঙ্গে আরও একজন বাংলাদেশি আহত হন।

পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়। রোববার সকালে সালেহ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এখনও এ বিষয়ে আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

নিহত সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন। বাংলাদেশে তার মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

মাহবুব আলম চৌধুরী আরও বলেন, আমার সঙ্গে শনিবার ইফাতারের পর কথা হয়েছে। তখন তিনি বলেন জরুরি কাজে বাইরে আছেন। এর কিছুক্ষণ পর তিনি হামলার শিকার হন। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নিহত সালেহ আহমেদের পরিচয় ও পরিবারের তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী অরাজকতা বিএনপির ওপর চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে জামায়াত’

ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট সময় ১১:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬