শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রী জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত

নেইমারের জাদুতে লিগ মৌসুমে প্রথম জয় সান্তোসের

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সময় যত গড়াচ্ছে নেইমার জুনিয়রের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। মার্চের ক্যাম্পেও দলের সঙ্গে নেইমারকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে নিজেকে প্রমাণ করতে মরিয়া এই ব্রাজিলিয়ান সুপার স্টার। ইনজুরি থেকে মাঠে ফিরেই সান্তোসকে জয় এনে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেইমারের জাদুকরী জোড়া গোলে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা নেইমার ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক গোল করে সান্তোসকে এগিয়ে দেন। গোল করার পর প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন তিনি। 

এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের স্টাইলে নেচে গোলটি উদযাপন করেন। ম্যাচটি নেইমার এবং থিয়াগো মেন্দেসের মধ্যকার পুরনো দ্বৈরথের কারণেও ছিল উত্তপ্ত। 

ফ্রান্সে খেলার সময় (পিএসজি বনাম লিঁও) ২০২০ সালে মেন্দেসের এক ট্যাকলে নেইমার মারাত্মক চোট পেয়েছিলেন। আজ প্রথমার্ধে মাঠেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং নেইমার তার এই প্রতিদ্বন্দ্বীকে ‘টাফ গাই’ বলে কটাক্ষ করেন।

প্রথমার্ধে সান্তোস লিড নিলেও ভাস্কোর বারোস গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে দ্বিতীয়ার্ধে সান্তোস মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণের ধার বাড়ায়। 

ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তটি আসে যখন উইলিয়ান আরঁ-র একটি অসাধারণ লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নেইমার ভাস্কোর গোলরক্ষক লিও জারডিমের মাথার ওপর দিয়ে আলতো চিপ করে বল জালে পাঠান।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com