বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

লোভ জাগাচ্ছে ঈদের সিনেমাগুলো

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে একগুচ্ছ সিনেমা। ইতোমধ্যে কয়েকটি চলচ্চিত্রের পোস্টার প্রকাশ্যে এসেছে। যা নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। পোস্টারগুলো সিনেমাপ্রেমীদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

‘বনলতা এক্সপ্রেস’

গত বছর ‘উৎসব’ সিনেমার সংবাদ সম্মেলনে মুখোশ ব্যবহার করে চমক দিয়েছিলেন নির্মাতা তানিম নূর। এবার ‘বনলতা এক্সপ্রেস’-এর চরিত্র পরিচিতিতেও তিনি ভিন্নতা রেখেছেন। সম্প্রতি ৩৪ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে তিনি সিনেমার তারকাদের পরিচয় করিয়ে দেন। ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন সাবিলা নূর, শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

‘প্রেশার কুকার’

এবার ঈদে নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন রায়হান রাফী। এরইমধ্যে ছবির দুটি পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরীকে ভিন্নরূপে দেখে দর্শকদের কৌতূহল তুঙ্গে। পোস্টার শেয়ার করে রাফী জানান, ঢাকায় নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াই থেকেই ‘প্রেশার কুকার’-এর গল্পের জন্ম।

‘রাক্ষস’

‘রাক্ষস’ সিনেমার পোস্টারে ভয়ংকর এক রূপে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ। ফার্স্ট লুক দেখে বোঝা গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত পোস্টারেও নজর কেড়েছেন অভিনেতা। সাদা সুট কোটে পোড় খাওয়া চেহারা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। এমন অবতারে সিয়ামকে দেখে মন ভরেছে দর্শকের। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। সিয়ামের বিপরীতে দেখা যাবে টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়াও আরও অভিনয় করছেন বলিউড অভিনেতা শাতাফ ফিগার, আবরার আতহার, সাদনিমা বিনতে নোমান।

‘প্রিন্স’

রোজার ঈদের বড় আকর্ষণ মেগাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। সিনেমার শুটিং শেষ না হলেও প্রকাশিত মোশন পোস্টারটি শাকিবিয়ানদের উন্মাদনার পালে হাওয়া দিয়েছে। সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তাসনিয়া ফারিণ, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

সব মিলিয়ে বলা যায় মুক্তি প্রতীক্ষিত যে ঈদের ছবিগুলো নিরাশ করেনি দর্শকদের। এরইমধ্যে যারা প্রচারণায় নেমেছে ভিন্নতা দিয়ে নেটিজেনদের তৃপ্তি দিয়েছে তারা। এ কথায় বলতে গেলে ঈদের সিনেমাগুলো লোভ জাগাচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com