বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

আলু চাষ করে বিপাকে কৃষক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেফতার হয়েছেন। আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।

জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা করেন। আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন পিবিআইয়ের উপ-পরিদর্শক নুরুজ্জামান। ওই দিনই আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরে আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয় ডেমরা থানা পুলিশকে। ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, আদালতের জারি করা পরোয়ানা তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com