সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

যমুনা সেতুর টোল প্লাজায় যুবকের কাছে মিললো তিন কোটি টাকার হেরোইন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় হেরোইন সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) আহসান হাবিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, ইসমাইল হোসেন লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।

গোপন এক সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com