বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

সালমানের বাবাকে দেখতে হাসপাতালে শাহরুখ খান

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

গেল কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সালমান খানের বাবা সেলিম খান। জনপ্রিয় চিত্রনাট্যকারের অসুস্থতার খবরে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন আমির খান, সঞ্জায় দত্তসহ অনেকেই। সেলিম খানকে দেখতে হাসপাতালে যান বলিউড বাদশা শাহরুখ খানও।

হাসপাতালে শাহরুখের সঙ্গে ছিলেন সালমান খান। দুই তারকার প্রায় তিন দশকের বন্ধুত্ব। ‘কুচ কুচ হোতা হে’, ‘করণ অর্জুন’সহ বেশকিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা। সালমানের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক শাহরুখের।

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘আমি আজ শাহরুখ খান হতে পেরেছি শুধু সেলিম খানের জন্য। আমি যখন মুম্বাইয়ে এসেছিলাম তখন আমি কিছুই চিনতাম না। আমার মনে আছে সালমানের গোটা পরিবার আমাকে কীভাবে আপন করে নিয়েছিল। সেলিম জি আমাকে সবসময় সমর্থন করেছিলেন, তাই আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।’

সেলিম খানের চিকিৎসক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অস্ত্রোপচারের পর এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত তিনি। তবে আপাতত তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com