ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

শাশুড়ি হিসাবে মৌসুমী ‘কুল’ : নুসরাত

সবটাই শুটিংয়ের খাতিরে। তবু সিনেমার কাজে অনেক দিন কলকাতায় থেকে গেলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। জিৎ চক্রবর্তীর পরিচালনায় পর্দায় তার ছেলে যশ দাশগুপ্ত আর বৌমা নুসরত জাহান। 

ছেলের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীর সম্পর্ক ‘কুল’। বৌমা হিসেবে কত নম্বর পেলেন নুসরাত? জানেন না ছবির নায়িকা। তিনি অবশ্য শাশুড়িকে একশোতে একশোই দিয়েছেন। 

নায়িকার একটি আচারণ নাকি খুবই ভালো লেগেছে ‘ওগো বধূ সুন্দরী’র নায়িকার। শুটিংয়ের সময় নুসরাত ফোন ধরেন না। বাড়ি ফিরে সংসার নিয়ে ব্যস্ত থাকেন যখন, তখনও ফোন থেকে দূরে থাকেন। এই আচরণের নাকি খুব প্রশংসা করেছেন মৌসুমী।

আনন্দবাজারের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে অতীতে ডুব দিলেন নুসরাত। অভিনেত্রী বলেন, ‘ছোট থেকেই মৌসুমী চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে পরিচিত। আমার মা-বাবা তার ছবি দেখতেন একটা সময়। তাকে সামনে থেকে দেখতে পাব, একসঙ্গে কাজ করতে পারব— ভাবিনি কোনও দিন। আমাদের ছবি সেই সুযোগ করে দেওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হয়ছে।’

বয়স হয়েছে, এক কন্যাকেও হারিয়েছেন। মৌসুমী কি একটু মেজাজি, অস্থির বর্তমানে? নায়িকা পুরোপুরি উড়িয়ে দিলেন সেই প্রশ্ন। বলেছেন, ‘ভীষণ ছেলেমানুষ। কথায় কথায় খুব মজা করেন। সকলের সঙ্গে খুনসুটিতে মাতেন। আবার শাসনও করেন। দুর্দান্ত মানুষ, দারুণ শাশুড়ি। তার সঙ্গে খুনসুটি করতে করতেই দিন কেটে যেত।’ 

আবার ক্যামেরার মুখোমুখি হলেই নাকি বদলে যেতেন মৌসুমী। যা দেখে তিনি বুঝেছেন, এখনও অভিনয়ে বাঁচেন অভিনেত্রী। যশের মতোই তিনিও এই সম্পর্ককে তাই এগিয়ে নিতে চান।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা

শাশুড়ি হিসাবে মৌসুমী ‘কুল’ : নুসরাত

আপডেট সময় ১২:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫