সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর জার্মানিতে বন্দুক হামলা, নিহত ৫ এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

ভাষা শহীদদের মতোই জুলাইয়ের আত্মত্যাগও বৃথা যেতে দেওয়া হবে না

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ইনকিবাল মঞ্চের মূখ্যপাত্র শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী বলেছেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের রক্ত যেমন বৃথা যায়নি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগও বৃথা যেতে দেওয়া হবে না। সকল শহীদের রক্তের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝালকাঠির নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা ফুল হাতে শোক র্যালি নিয়ে শহীদ মিনারে এসে সমবেত হন। পরে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মাসুমা হাদি বলেন, একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে মাথা নত না করা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদরা মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তাদের এই আত্মদান বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ভিত গড়ে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সাধারণ মানুষকে সব সময় সজাগ থাকতে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী প্রতিটি সংগ্রামে শহীদদের রক্তই আমাদের পথ দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় অন্যায়, দাসত্ব ও আধিপত্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

মাসুমা হাদি মাতৃভাষা বাংলার সঠিক চর্চা ও শুদ্ধ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সন্তানদের বাংলা ভাষা সুন্দরভাবে পড়তে, লিখতে ও বলতে শেখাতে হবে। ভাষার মর্যাদা রক্ষা মানেই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো।

তিনি আরও বলেন, যতদিন দেশে দাসত্ব ও অন্যায়ের ছায়া থাকবে, ততদিন সংগ্রাম চলবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বক্তব্যের শেষাংশে তিনি বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন।

পরে শহীদ মিনারেই দোয়া ও মিলাদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কর্মসূচিতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com