ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। আহত এসআইয়ের নাম হাবিব। তিনি ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় পড়ে তার ডান হাত ও ডান পা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার করে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা আহত

আপডেট সময় ০২:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬