ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট Logo জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, বিটিভিতে হবে সরাসরি সম্প্রচার Logo চিকিৎসায় অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo বোনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের পর বারান্দা থেকে লাফ ভাইয়ের Logo চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান গ্রেপ্তার Logo প্যারিসে বাংলাদেশের সশস্ত্রবাহিনী দিবস উদযাপন Logo মন্ত্রণালয় ও বিচারককে বৃদ্ধাঙ্গুলি: দণ্ডিত রেজিস্ট্রার শাহিনের খুঁটির জোর কোথায়? Logo আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo মজুরি নিয়ে মালিক-শ্রমিক দুই পক্ষ সংশোধিত প্রস্তাব দেবে Logo ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু বুধবার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরির সনের পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশ দুটি। খবর গালফ নিউজের।

মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা গেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু। সেই অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রোজা রাখবেন দেশের নাগরিকরা।

এর আগে সৌদির দুই পবিত্র মসজিদভিত্তিক ‘হারামাইন’ ওয়েবসাইটে বলা হয়েছে, আল-মাজমা’আহ গভর্নরেটে বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখা গেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল আদালত এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ফতোয়া কাউন্সিল কর্তৃক জারি করা রমজান মাসের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে।

এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়ায়, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তানে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশ শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু বুধবার

আপডেট সময় ১০:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬