রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর রাজধানীর মগবাজারে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি।

সাক্ষাতের সময় আরও ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন, সারজিস আলম, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান প্রমুখ।

এর আগে আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার আবাসিক কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে তিনি জামায়াত আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছেন তিনি। তারেক রহমান তাঁর আবাসিক কার্যালয়ে গিয়েছিলেন। এ আগমন জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি। সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচিত হবে বলে আশা প্রকাশ করেন জামায়াত আমির।

শনিবার বিএনপি থেকে জানানো হয়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) তারেক রহমান সংবাদ সম্মেলনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গে, যে মোর্চায় এনসিপিও রয়েছে।

নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারা ২০৯টি আসনে জয়ী হয়েছে।

জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com