শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী আহসান হাবিব (৪৬)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত আবিদুর রহমানের ছেলে। তিনি শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে স্টেশনে একটি সড়ক দুর্ঘটনার খবর আসে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতির সময় স্টেশনের প্রধান ফটক খুলে মহাসড়কে চলাচলকারী যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করেন আহসান হাবিব। তার সিগন্যাল পেয়ে বগুড়াগামী একটি ট্রাক সড়কে থেমে যায়।

এ সময় একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি আহসান হাবিবকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফায়ার ফাইটারের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুই গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com