সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

টঙ্গীতে ১০ কোটি টাকা আত্মসাৎ, ‘প্রতারক’ কমলের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে অসংখ্য ব্যবসায়ী প্রতারণার ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে। শহিদুল ইসলাম কমল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ বিষয়ে গাজীপুর আদালতে মামলা হয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ব্যবসায়িক অংশীদার করার প্রলোভন দেখিয়ে তিনি অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অভিযোগ রয়েছে, কমল নিজেকে একটি বিদেশি কোম্পানির ডিলারশিপের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিতেন। স্থানীয় ব্যবসায়ীদের অংশীদার করার আশ্বাস দিতেন। তার আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলেও ভুক্তভোগীদের দাবি।

ভুক্তভোগী ব্যবসায়ী শিশির বলেন, বিদেশি প্রতিষ্ঠানের নামে বড় ধরনের ব্যবসার প্রস্তাব দিয়ে তার কাছ থেকে ৭২ লাখ টাকা নেওয়া হয়। এখন তিনি টাকা ফেরত পাচ্ছেন না।

আরেক ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, তার কাছ থেকে ৮০ লাখ টাকা নেওয়ার পর কমল আত্মগোপনে চলে যান। তার ভাষায়, ‘সে আমাকে নিঃস্ব করে দিয়েছে।’ তিনি দাবি করেন, এমনভাবে অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যে ছয়টি মামলা হয়েছে। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

এ বিষয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, শহিদুল ইসলাম কমলের বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা থানায় এসেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘পালিয়ে কয়দিন থাকবে, একদিন না একদিন ধরা পড়তেই হবে।’

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com