ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন কংগ্রেস সভাপতির

বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) এই বার্তা পাঠান কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এক পোস্টে লেখেন, সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি।

খাড়গে লিখেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং আরও অনেক বিষয়ে গভীর ও অভিন্ন সম্পর্ক রয়েছে। ‘আমাদের এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সব সময়ই সব ভারতীয়র সমর্থন পাবে।

২০২৪ সালে ছাত্র–জনতা আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে বিএনপি জোট দুই–তৃতীংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এই জোট মোট ২১২ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার মিত্ররা ৭৭ আসনে জয়ী হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন কংগ্রেস সভাপতির

আপডেট সময় ১১:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬