বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

নির্বাচনে পাত্তাই পেলেন না জহির রায়হানের ছেলে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান। এ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন মোট দশ জন প্রার্থী। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জমানের। ভোটে পাত্তাই পাননি তপু রায়হান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফলে দেখা গেছে, তপু রায়হান পেয়েছেন ১০৪১ ভোট। অন্যদিকে, তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬শো ৯৯ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ৬৮ হাজার ৩০০শো ভোট।

গত বছরের ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তপু। নির্বাচনি ইশতেহারে ঢাকা-১৭-কে দেশের একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী নির্মূল, সবার জন্য শিক্ষা, বেকারদের জন্য প্রশিক্ষণ ও ব্যবসা উদ্যোগ, প্রবীণদের অধিকার, সামাজিক নিরাপত্তা, ন্যায্যমূল্য, নারীর অধিকার, সবুজ শহর গড়ে তোলাসহ বিভিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেন তপু রায়হান।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার আছে ৩৩৩৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭৪৭০৯ জন, নারী ভোটার ১৫৯০৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে আসনটি গঠিত।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com