ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? Logo ঢাকার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে বার্তা Logo ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

বিএনপি ২০৬, জামায়াত জোট ৭২

দেশে অনুষ্ঠিত ২৯৯ আসনের মধ্যে বিএনপি ও তাদের মিত্ররা ২০৬টি আসনে বিজয়ী হয়েছে। আর জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা বিজয়ী হয়েছে ৭২টি আসনে। স্বতন্ত্রসহ অন্যান্যরা বিজয়ী হয়েছে ১৪টি আসনে। বাকি কয়েকটি আসনের ফলাফল এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। সন্ধ্যার পর থেকে আসতে থাকে ফলাফল।

এবারের নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে দলটিকে নানা বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারায় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয় বিএনপি। দলটির দীর্ঘদিন মিত্র জামায়াতে ইসলামী হয়ে উঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রথমবারের মতো দুই দল মুখোমুখি হয় ভোটের লড়াইয়ে।

নির্বাচনের আগে নানা জরিপে বিএনপির বিজয়ের কথা উঠে আসে। যদিও ভিন্ন চিত্র উঠে আসা জরিপও পরিচালিত হয়েছে। জামায়াতে ইসলামী জোট ক্ষমতায় যাবে বলে একটা গুঞ্জনও ছিল। তবে শেষ পর্যন্ত বিএনপি ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরছে।

তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী বিশাল সফলতা পেয়েছে। একক নির্বাচনে দলটির যেখানে তেমন কোনো সফলতাই ছিল না এবং যৌথ নির্বাচনেও আসন সংখ্যা যেখানে সর্বোচ্চ ১৮টি উঠেছিল, সেখানে এই প্রথমবার দলটির আসন সংখ্যা সত্তরের কোটা স্পর্শ করল। রাজধানী ঢাকাসহ দেশের এমন কিছু এলাকায় দলটি আসন পেয়েছে যা আগে কখনো পায়নি। তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের মধ্যেও জামায়াত ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

বিএনপি ২০৬, জামায়াত জোট ৭২

আপডেট সময় ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬