ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস Logo শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী Logo জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে Logo জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন Logo সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি Logo ঝিনাইদহে ঘুস দিয়েও চাকরি বহাল হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট ক্লার্কের Logo চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ Logo মাইকেলের গান গাইতে গিয়ে কণ্ঠ হারান জাফর Logo দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পা‌কিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান পা‌কিস্তানের প্রেসিডেন্ট।

আসিফ আলি জারদারি বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। পাকিস্তান গণতান্ত্ৰিক অংশীদারত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।

এদিকে, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এ বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে। আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

আপডেট সময় ১১:২৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬