ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

চট্টগ্রাম টেস্টের সকাল জিম্বাবুয়ের

দ্বিধা ছাড়াই বলা যায়—চট্টগ্রামের সকালটা জিম্বাবুয়ের। নাজমুল হোসেন শান্ত পাঁচজন বোলার ব্যবহার করেছেন। সাফল্য পেয়েছেন দুজন। বাংলাদেশ তবে রান আটকাতে পারেনি। লাঞ্চের আগে সফরকারী দল জমা করেছে ৮৯ রান। উইকেট হারিয়েছে মোটে দুটি।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন জেতেন টস। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। এরপর অভিষেক হওয়া তানজিম হাসান সাকিবের এবং তাইজুলের আঘাত।

মাঝে কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে তা লুফে নিতে পারেননি টাইগাররা। চাপ সামলে পরে ট্রাকে ফেরে সফরকারীরা। লাঞ্চের আগে তারা দারুণ গতিতে জমা করেছে রান।

সকালে মাথাব্যথার হয়ে ওঠা ওপেনিং জুটি ভাঙেন সাদা পোশাকে প্রথমবার খেলতে নামা তানজিম। জিম্বাবুয়ের ওপেনার ব্রায়েন বেনেটকে ক্যাচ বানান জাকের আলীর। পরে বেন কারানকে পরাস্ত করেন তাইজুল। প্রতিপক্ষের দুই ওপেনারই আনেন ২১ করে রান।

৭ ওভারে ৩৬ রান খরচায় একটি উইকেট তুলেছেন তানজিম। ৯ রান খরচায় একটি উইকেট ঝুলিতে পুরেছেন তাইজুল। জিম্বাবুয়েকে ৩২ রান করে এগিয়ে নিচ্ছেন নিক উইলস। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ শন উইলিয়ামস (৬)।

আজ তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ হারিয়েছেন জায়গা। পিএসএল খেলতে যাওয়ার কারণে দলে নেই নাহিদ রানা। তার জায়গায় অভিষেক হয়েছে তানজিমের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। স্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে বোলিং আক্রমণে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

চট্টগ্রাম টেস্টের সকাল জিম্বাবুয়ের

আপডেট সময় ১২:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫