ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? Logo ঢাকার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে বার্তা Logo ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু Logo সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন Logo বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য নেই: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

ঢাকা-৯ আসনের প্রার্থী তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন।

ওই কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি শুধু জানান, এখন নিজের সংসদীয় এলাকায় কেন্দ্র পরিদর্শনে যাবেন।

নিজে ঢাকা-৯ আসনের প্রার্থী হলেও বাসার সীমানা ঢাকা-১১ আসনে হওয়ায় ব্যালট পেপারে নিজের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাননি তাসনিম জারা।

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। তবে তিনি ঠিক পাশের আসন ঢাকা-১১ এর ভোটার। তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন তার কয়েকশো গজ পর থেকেই নিজের আসন শুরু।

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বেশ আলোচনা আছেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাসনিম জারা।

খিলগাঁও চৌধুরীপাড়ার একাংশ থেকে বাড্ডা হয়ে ভাটারা পর্যন্ত ঢাকা-১১ আসন। অন্যদিকে, খিলগাঁওয়ের কিছু অংশ, মুগদা, সবুজবাগ ও মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯।

ইসির ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। তিনি আগে চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় থাকতেন। সেখান থেকে ভোটার হন। সেখানে তার ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। নির্বাচনি আইন অনুযায়ী তাকে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হয়।

এদিকে, ভোট দেওয়ার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি তাসনিম যারা। তিনি নিজস্ব একটি ভোটের প্রচারণার গাড়িতে ভোটকেন্দ্রে এসেছিলেন, সঙ্গে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি। ভোট দেওয়া শেষে তিনি পাশেই তার নির্বাচনি এলাকায় চলে যান।

বাংলা৭১নিউজ/এএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

ঢাকা-৯ আসনের প্রার্থী তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে

আপডেট সময় ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬