ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণনা শেষ, সেই জামায়াত নেতার কাছে মিললো ৭৪ লাখ টাকা

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে পাওয়া টাকা গণনা শেষ হয়েছে। এতে তার কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তবে এ টাকার বৈধতা বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জামায়াত নেতা আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুরে বিমানবন্দরে আটক করা হয়।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এই টাকা উদ্ধার করা হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গণনা শেষ, সেই জামায়াত নেতার কাছে মিললো ৭৪ লাখ টাকা

আপডেট সময় ০৫:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬