বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

চট্টগ্রামে টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আটক

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খাঁন বলেন, সেনাবাহিনী নগদ টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।

ওসি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন। নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com