সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

নেত্রকোনার ৬৭৬ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

রাত পোহালেই সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট আয়োজনের লক্ষ্যে নেত্রকোনার ৫টি আসনের ১০ উপজেলার ৮৬টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৬৭৬টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। 

আজ বুধবার সকাল থেকে জেলা সদরের নির্বাচনি কার্যালয়ে বিতরণ করা হয় এসব সরঞ্জাম। সকাল থেকেই ৩৮৪৩টি বুথকক্ষের জন্য সরঞ্জাম নিতে ভিড় করেন নির্বাচনি কর্মকর্তাসহ আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

জেলার ৫টি সংসদীয় আসনে মোট ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন ভোটার ভোট প্রদান করবেন। তারমধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২৫ জন, নারী ভোটার ১০ লাখ ৭ হাজার ৪৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ৪০ জন ভোটার। 

জেলার মোট কেন্দ্রগুলোর ৪০১টি কেন্দ্রে দুজন করে ৮০২ ও বাকী ২৭৫টি কেন্দ্রে একজন করে মোট ১০৭৭ জন অফিসার ও ফোর্স মোতায়েন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এছাড়াও ভোটকেন্দ্র ব্যতীত নির্বাচনকেন্দ্রিক মোতায়েনের মধ্যে জেলার ১০ উপজেলায় ১০টি স্ট্রাইকিং ফোর্সের ডিউটিতে ৬১ জন মোতায়েন করা হয়। প্রতি টিমে ছয়জন করে থাকলেও নেত্রকোনা সদরে রয়েছেন সাতজন। ৮৬ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯১টিতে মোবাইল ডিউটিতে মোতায়েন করা হয়েছে ৩৬৬ জন।

১১টি কুইক রেসপন্স টিমে মোতায়েন করা হয়েছে ৭৩ জন। এছাড়াও নির্বাচনের কেন্দ্রভিত্তিক এবং বাইরের জন্য সার্বিকভাবে ৩১৩ জন মোতায়েন করা হয়।সর্বমোট ৮১৩ জন পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ। 

অন্যদিকে প্রতিটি কেন্দ্রতে ১৩ জন করে আনসার সদস্য কাজ করবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ছয়টি করে রয়েছে। মোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

এরমধ্যে নেত্রকোনা-১ (দুর্গাপুর কলমাকান্দা) আসনে ১২ প্লাটুন, বাকি ১২টি পুরো জেলায় মোতায়েন থাকবে। মোট ৬৭৬টি কেন্দ্রের মধ্যে ৩৭৬টিতে বডি অর্ন ক্যামেরা থাকবে। তারমধ্যে ঝুঁকিপূর্ণ ১১০টিতে অনলাইন বডিঅর্ন ক্যামেরা থাকবে। বাকীগুলো অফলাইনে থাকলেও সকল কিছু রেকর্ড হবে। জেলায় ৩৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও ৭০ জন সদস্য পুরো জেলায় নিরপত্তায় নিয়োজিত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com