ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার Logo শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে বাংলাদেশের কৌশলগত রূপরেখা Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়াসহ আন্তর্জাতিক ক্রিকেট (আইসিসি) কাউন্সিলের কাছে তিনটি বড় দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, দাবিগুলো সামনে রেখে আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পিসিবি।

সূত্রের দেয়া তথ্যমতে এনডিটিভি জানিয়েছে, গতকাল রোববার লাহোরে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচলাবস্থা কাটাতে পিসিবির পক্ষ থেকে তিনটি দাবি তোলা হয় –

১. বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ
২. বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান
৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব।

সূত্র আরও জানায়, পিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি থাকলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনও অনড় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আবারও বৈঠকে বসবেন।

গত মাসে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অনড় অবস্থানে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। যদিও আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতের বাংলাদেশ দলের কোনো নিরাপত্তা হুমকি নেই।

এরপর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। আইসিসির বৈঠকের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই অচলাবস্থা নিয়ে আলোচনা করেন।

আইসিসির পক্ষ থেকে ‘ফোর্স মাজ্যুর’ ধারা ব্যবহার করে ম্যাচ খেলতে অস্বীকৃতির যৌক্তিকতা ব্যাখ্যা চাওয়ার পরই পিসিবির অবস্থানে এই হঠাৎ পরিবর্তন দেখা যায়। বিশেষ করে দায়িত্ব সরকারের ওপর চাপানোর পিসিবির চেষ্টা নিয়ে প্রশ্ন তোলে আইসিসি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

আপডেট সময় ১১:০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬