সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আকাশ (২০), বাবু (১৯), শাহিন (২৯), বিপুল মহন্ত (২৬), হৃদয় ইসলস (২২), মাহফুজুর রহমান রকিব (২৯)।

পুলিশ জানায়, শনিবার রাতে সাভারের আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকায়  জনি হোসেনের বাড়িতে ১০-১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আশুলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরে ৬ জন ডাকাতকে আটক করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি চাপাতি, একটি রামদা, একটি হাতুড়ি, একটি সুইচ গিয়ার, একটি ছোট চাকু উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com