বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি: অনলাইন এডিটরস অ্যালায়েন্স

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, হুমকি ও কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণকে স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা প্রদান ও হেনস্তা করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে তারা উল্লেখ করেন।

সংগঠনটির নেতারা বলেন, যাদের দায়িত্ব সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মাধ্যমেই এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।

বিবৃতিতে অনলাইন এডিটরস অ্যালায়েন্স এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িত সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

এছাড়া, বিবৃতিতে আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। ভবিষ্যতে সাংবাদিকরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com